Wednesday 28 October, 2026

For Advertisement

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরে নিয়ে গুলি করে হত্যা

24 November, 2023 10:34:57

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় শামিম আহম্মেদ নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন জানান, নিহত শামিম সুড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। হরিণাকুন্ডু পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, শামিম গ্রামের মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পথে তাকে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায় এবং পাশের একটি খালপাড়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। গ্রামের লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে শামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জামিনুর রেজা জানান, বুকের বাম পাশে গুলি লেগেছে । প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথেই মারা যান তিনি।

হত্যার খবর নিশ্চিত করে সার্কেল এএসপি অমিত কুমার বর্মণ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore