Wednesday 28 October, 2026

For Advertisement

নারায়ণগঞ্জে মধ্যরাতে বাসে আগুন

12 November, 2023 10:50:21

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত দেড়টার দিকে সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে লাব্বাইক বাসে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকেরাই আগুন নিভিয়ে ফেলেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও বিষয়টি বলতে পারেননি।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এটি দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, আমরা এমন কোনো খবর পাইনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore