Wednesday 28 October, 2026

For Advertisement

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

1 November, 2023 5:45:01

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে আইনুল হকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগছ এলাকার আকবর আলির ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও সীমান্তবাসী সূত্র জানায়, গরু ব্যবসায়ী আইনুল হক মঙ্গলবার রাতে সহযোগিদের সাথে গরু আনতে যান। গোয়ালগছ সীমান্তের ৪৪৮ নম্বর মেইন পিলার এলাকায় রাত আড়াইটার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান লোকজন। বুধবার সকালে ওই সীমান্তে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয়দের দাবি, বাংলাবান্ধা গোয়ালগছ সীমান্তের বিপরীতে ভারতের ফাঁসি দেওয়া ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে শনাক্তসহ মরদেহ ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয় বিজিবি।

নিহতের বড়ভাই আজিজুল হক বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় আজাহারুল ইসলাম, সামছুল হকসহ তিনজন আমার ছোট ভাইকে ডেকে নিয়ে গরু আনতে সীমান্তে যায়। গভীর রাতে গুলির শব্দ শুনতে পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করি। বুধবার সকালে কাটা তারের বেড়ার কাছে ভারতে একজনের মরদেহ দেখতে পাই। সীমান্তের ওপাড়ে ভারতের ওই এলাকায় আমাদের আত্মীয়-স্বজন পড়ে থাকা মরদেহটি ছোটভাই আইনুল হকের বলে নিশ্চিত করেন।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, মঙ্গলবার গভীর রাতে ভারতের ফাঁসি দেওয়া বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে। সেই গুলিতে গরু ব্যবসায়ী আইনুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এমন নিহতে ঘটনা দুঃখজনক উল্লেখ করে এ ব্যাপারে তিনি বিবিজির আরও তৎপরতা দাবি করেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়িনের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান মোবাইল ফোনে বলেন, বাংলাবান্ধার গোয়ালগছ সীমান্তে ভারতের অভ্যন্তরে একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত যুবক বাংলাদেশি গরু চোরাকারবারি বলে প্রাথমিকভাবে জেনেছি। তবে আমরা শুধু সীমান্ত হত্যার বিষয়টি জানতে পেরেছি। কোন কিছুই এখনো শিওর না। পতাকা বৈঠকের আহব্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore