Wednesday 28 October, 2026

For Advertisement

লালমনিরহাটে হরতালে বাধা দেওয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

29 October, 2023 5:28:40

লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিএনপির হরতালে বাধা দেওয়াকে কেন্দ্রে করে জাহাঙ্গীর হোসেন (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রবিবার দুপুরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর হোসেন মারা যান।

এর আগে সকালে হরতাল চলাকালীন জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজন বাধা দিলে তাদের ওপর আক্রমণ চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে জখম করা হয়।

নিহত জাহাঙ্গীর হোসেন (৫০) লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি সদরের গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

হামলার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজে হাসপাতলে নেওয়া হলে দুপুর ২টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ও পরিবারের জানাজানি হলে নেমে এসে শোকের ছায়া।

এদিকে, লালমনিরহাটে সকাল থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। সকালে শহরের মিশনমোড়ে বিক্ষোভ ও পিকেটিং করার সময় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পড়ে হরতালকারীরা। এদিকে সাধারণ যাত্রীদের পায়ে হেঁটে এবং অটোরিকশা করে যেতে দেখা গেছে। জেলার আদিতমারী উপজেলায় বিএনপি কার্যালয় ভাংচুর করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এসময় অন্তত ৮ জন আহত হয়েছে। এছাড়া জেলার মহেন্দ্রনগরসহ বেশ কয়েকটি পয়েন্ট বিএনপি- আওয়ামী লীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, টিয়ারশেল মেরে ছত্রভঙ্গ করে দেয়। সাংবাদিকের গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমথর্নকারীরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore