Wednesday 28 October, 2026

For Advertisement

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধ

29 October, 2023 11:12:03

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে যুবদলের তিন কর্মী গুলিবিদ্ধ হন।
রবিবার সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। তারা যুবদলের কর্মী বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, আমাদের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় হরতালের সমর্থনে মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন। তখন পুলিশ আমাদের নেতাকর্মীদের লক্ষ্য গুলি ছোড়ে। এসময় ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়তে হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore