Wednesday 28 October, 2026

For Advertisement

নিজ থানার মধ্যে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

18 October, 2023 10:22:58

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভিতর থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ ই অক্টোবর মঙ্গলবার রাত সা‌ড়ে ১০ টার দিকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তা মিল্টন কুন্ডুর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ধুপপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।জানা যায়, গত ৩ অক্টোম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। দায়িত্বও ঠিকমতো পালন করতেন না।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিডি২৪লাইভকে বলেন, এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে বিষয় টি আমরা খতিয়ে দেখছি। পরে বিস্তারিত জানানো হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore