Tuesday 25 August, 2026
For Advertisement
বাবা তোমার কথা রাখতে পারলাম না, পারলে ক্ষমা করবেন
16 October, 2023 10:31:52
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় একটি ভাড়া বাসায় ওই ঘটনা ঘটে।
যুবক মিজানুর রহমান উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে।
সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ফেসবুক পোস্টে মিজানুর লেখেন— ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম, পারলে ক্ষমা করবেন। স্বপ্নগুলো পূরণ হলো না’। এর পর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার যুগান্তরকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore