Sunday 25 October, 2026

For Advertisement

সিদ্ধিরগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

14 October, 2023 5:10:12

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন রোলিং মিল নামের এক মিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ৫ জন।

বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় গোদনাইল সৈয়দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ইকবাল (২৬), সাইফুল (৩০), জাকারিয়া (২২), মুজাম্মেল (৩০) ও শরিফুল (২৫)।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ, গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা সবাই বর্তমানে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। রোলিং মিলের গ্যাস মিটার থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore