For Advertisement
বিচারপতিকে নিয়ে কটূক্তি: দিনাজপুর পৌরসভার মেয়রকে জেল-জরিমানা
বিচারপতিকে নিয়ে কটূক্তি করার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
মেয়র যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য হয়নি আদালতে।
রায়ে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। না হয় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে একটি ইউটিউব চ্যানেলে জাহাঙ্গীর আলম অবমাননাকর মন্তব্য করেন। এর প্রেক্ষিতে চার আইনজীবী আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করলে গত ১৭ আগস্ট আদালত অবমাননার নোটিশ দিয়ে তাকে তলব করা হয়।
আপিল বিভাগ আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতেও বলা হয়।
একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন আপিল বিভাগ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore