Wednesday 28 October, 2026

For Advertisement

ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

23 September, 2023 6:56:00

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে নগরকান্দা সদরের পাইকারি আড়তে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে রাজিব বাণিজ্যালয়কে ২ হাজার, মেসার্স হাজী ট্রেডার্সের আলমগীরকে ৫ হাজার ও মাহবুব ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক ও জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

নগরকান্দার নির্বাহী অফিসার মো. মঈনুল হক বলেন, পেঁয়াজের জন্য প্রসিদ্ধ এ উপজেলায় সরকারি বেঁধে দেওয়া মূল্যে পণ্যটি ক্রয়-বিক্রয় হচ্ছে কি না তার তদারকি করতে গিয়ে দেখা যায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্যতালিকা নেই বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানে ।

আমরা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই বাজারে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে জরিমানা করেছি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore