For Advertisement
বাসরঘরে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা করলেন নববধূ
রাজশাহীর বাগমারায় বাসরঘরে স্বামী আব্দুর রাজ্জাককে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন এক নববধূ। গ্রেফতারের পর স্বামীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকারও করেছেন নববধূ শাপলা খাতুন।
ঘটনাটি সোমবার রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামে ঘটেছে।
জানা গেছে, মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের শুকুর আলীর মেয়ে শাপলা খাতুনের সঙ্গে বাগমারার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক চলছিল। সেই প্রেমের সূত্র ধরে উভয় পরিবারের সম্মতিতে সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। রাত ১১টার দিকে বাসরঘরে গিয়ে নববিবাহিতা স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নববধূ শাপলা খাতুন স্বামী আব্দুর রাজ্জাককে বালিশচাপা দিয়ে হত্যা করেন। খবর পেয়ে গ্রামের লোকজন শাপলা খাতুনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গ্রেফতার শাপলা খাতুনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore