Sunday 18 October, 2026

For Advertisement

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল

26 April, 2021 7:36:30

লকডাউন শিথিল করে গেল রবিবার (২৫ এপ্রিল) থেকে শপিং মল ও দোকানপাট খুলে দেয়ার পর থেকেই দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ ঢাকায় ফেরা শুরু করেছে। ফলে শিমুলিয়া ঘাটে দেখা গেছে হাজার হাজার মানুষের ঢল।

গত বৃহস্পতিবার থেকেই শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের ফেরিগুলো বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছে। ফেরি পার হয়ে এসে এ সব যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়েই গাদাগাদি করে শিমুলিয়া ঘাট থেকে সিএনজি, অটো-রিকশা, মটোর সাইকেল, ইজিবাইকে করে ঢাকায় ফিরছেন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, এ নৌ রুটে ১৬টি ফেরি থাকলেও ড্রাম, কেটাইপ, মিডিয়াম ও ছোটসহ বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে অপেক্ষমান কোন গাড়ি না থাকলেও, বাংলাবাজারে ব্যক্তিগত কিছু গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে আজও খানিকটা যাত্রী চাপ রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore