Thursday 29 October, 2026
For Advertisement
উখিয়ায় ৭৫ হাজার ইয়াবা উদ্ধার
19 August, 2023 12:23:51
কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) ভোরে উখিয়ার সীমান্ত থেকে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, উখিয়ার বালুখালী, বাইশফাঁড়ী ও পালংখালী সীমান্ত এলাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির চৌকস টিমের সদস্যরা পৃথক অভিযান চালায়। অভিযানে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore