Thursday 29 October, 2026

For Advertisement

বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৩০ জেলে

2 August, 2023 5:51:34

কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ১০টির অধিক মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জন মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছেন।

বুধবার (২ আগস্ট) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরে আসা মাঝি-মাল্লারা জানান, বুধবার ভোরে সাগরে মাছ ধরার সময় তীব্র বাতাস শুরু হয়। এ সময় ট্রলারগুলো কূলে ফিরে আসতে শুরু করে। কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ১০টির অধিক মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের কিছু মাঝি-মাল্লারা অন্যান্য নৌযানে করে তীরে ফিরতে পারলেও ৩০ জন নিখোঁজ রয়েছেন।

সভাপতি আবুল কালাম আযাদ জানান, বুধবার সকাল ৯টায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কিছু মাঝি-মাল্লা তীরে ফিরতে পারলেও অর্ধ-শতাধিক নিখোঁজ রয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore