Thursday 29 October, 2026

For Advertisement

নৌকার আদলে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ প্রস্তুত

2 August, 2023 11:01:39

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর যাচ্ছেন আজ। বুধবার (২ আগস্ট) বিকালে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় যোগ দেবেন। ইতোমধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে জনসভার মঞ্চ।

দেখা গেছে, জনসভার মাঠে প্রবেশের জন্য তিনটি গেটের ব্যবস্থা করা হয়েছে। গেটগুলোতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। একটি গেট দিয়ে লাল ও হলুদ সবুজ কার্ডধারী প্রবেশ করতে পারবেন। এছাড়া মঞ্চের সাথেই অপর আরেকটি ভিআইপি গেট রয়েছে। সেখান দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতা এবং আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করবেন।

মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতা-কর্মীরামিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতা-কর্মীরা
দীর্ঘ সাড়ে ৪ বছর পর টানা তিনবারের প্রধানমন্ত্রীর রংপুরের জনসভাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যারা মাঠে প্রবেশ করবেন, তাদের প্রত্যেককে পুলিশ তল্লাশি করবে। কড়া নজরদারিতে এসএসএফ। এছাড়া মঞ্চের পেছনে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পুরো নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore