For Advertisement
বেনাপোল সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার সোনা উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
আটককৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
সোমবার বিকাল ৪টার দিকে দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে সোনাসহ হাতেনাতে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন সোনা পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের ক্যাম্পে নিয়ে একজনে জুতার মধ্যে ও অপরজনের পায়ের এংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore