Thursday 29 October, 2026

For Advertisement

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

30 July, 2023 12:46:43

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্দ সলিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (২৯জুলাই) সন্ধ্যার দিকে উখিয়া ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ওই ক্যাম্পের -মোহাম্মদ নজির হোছনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন সন্ত্রাসী নিহত রোহিঙ্গাকে ধরে ২ নাম্বার ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখানে ৮-১০ রাউন্ড গুলি করা হয় তাকে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore