For Advertisement
টঙ্গীতে দেয়াল ধসে ৩ নির্মাণ শ্রমিক নিহত
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রাম আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।
এ ঘটনায় নয়ন (২৫) ও মাহাতাব (৩০) নামে আরো দুই শ্রমিক আহত হন। তাদেরকে টঙ্গীর শহীদ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে মাহাতাবের অবস্থা গুরুতর হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকেই ওই এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণ কাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি চারতলা বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় দুইজন শ্রমিক আহত হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমাদের উদ্ধার কাজ এখনো চলছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore