Monday 24 August, 2026

For Advertisement

বগুড়ার আদমদিঘীতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৪

15 July, 2023 11:02:59

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল এলাকায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় মালিক, চালক ও চালকের সহকারীসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দু’জন।

নিহতরা হলেন ট্রাক চালক ঢাকার কামরাঙ্গীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদীঘি থানার এসআই আলমগীর হোসেন জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাক চালক ও মালিক মোস্তাক আলী।

এসময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে নিয়ে আসলে সেখানে ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore