Tuesday 25 August, 2026

For Advertisement

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে আরসা কমান্ডার নিহত

10 July, 2023 12:03:57

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর সঙ্গে বন্দুকযুদ্ধে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার হোসেন মাঝি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, আট রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) ভোরে ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭৯ ব্লকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

তিনি জানান, হোসেন মাঝি আরসার শীর্ষ কমান্ডার। তার নেতৃত্বে পাঁচটি ক্যাম্প পরিচালিত হয়। সোমবার ভোরে ৮ নাম্বার ক্যাম্পে নিয়মিত অভিযান চালানোর সময় হঠাৎ খবর আসে ক্যাম্প ১৭ তে আরসা সন্ত্রাসীরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে গেলে অতর্কিত গুলি চালায় এপিবিএনের ওপর। পরে এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore