Thursday 29 October, 2026

For Advertisement

সিলেট-তামাবিল সড়কে ঝরল ৫ প্রাণ

8 July, 2023 11:37:09

সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া দুজন আহত হয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে একটি বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ সাত যাত্রীর মধ্যে পাঁচজন মারা যান। গুরুতর আহত হন আরও দুজন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫)।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore