Wednesday 26 August, 2026

For Advertisement

ট্রাকচাপায় বেরিয়ে গেল পেটের শিশু, ১ কি.মি দূরে মিলল মায়ের লাশ

3 July, 2023 10:53:25

নীলফামারীতে মা ও নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলায় নীলফামারী-সৈয়দপুর সড়কে সংগলশী ইউনিয়নের শিমুলতলী নামক স্থানে ওই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শারমিন আকতার (২৭)। সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার রেজাউল ইসলাম লিটনের স্ত্রী শারমিন। লিটন সৈয়দপুর শহরে দরজির কাজ করেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন- শারমিনের সঙ্গে থাকা মেয়ে ইলমা মনি (৪), মা কোহিনুর বেগম (৫০), খালাতো ভাই আসাদুল ইসলাম (২৩)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আট বছর আগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার হায়দার আলীর ছেলে লিটনের সঙ্গে শারমিনের বিয়ে হয়। দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর শারমিন ডোমারে মায়ের কাছে অবস্থান করছিলেন। শনিবার রাতে প্রসব বেদনা উঠলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে সিএনজি অটোরিকশা যোগে রওনা হন।

অটোরিকশাটি শিমুলতলী নামক স্থানে এলে পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার দূরে। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন শারমিন। এ সময় ভূমিষ্ঠ হওয়া গর্ভের সন্তান। সন্তানটি পেট থেকে বেরিয়ে ঘটনাস্থলেই মারা যায়। নবজাতকটিকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে এক কিলোমিটার দূরে পাওয়া গেছে মায়ের লাশ। মায়ের লাশটি ছিল ছিন্নভিন্ন।

শারমিনের বাবা নাজিম উদ্দীন বলেন, রবিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে শারমিন ও তার নবজাতকের লাশ চিকনমাটি কাচারি পাড়ার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, দুর্ঘটনার সময় পেটে থাকা বাচ্চাটি বেরিয়ে যায়। মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore