For Advertisement
সিলেটে বিশাল ব্যবধানে নৌকার জয়, নতুন মেয়র আনোয়ারুজ্জামান
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে চমক দেখালেন যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী। সিসিকের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সিলেট আওয়ামী লীগের ছয়-সাত নেতাকে ডিঙিয়ে দলের মনোনয়ন পেয়ে তিনি প্রথম দফা চমক দেখিয়েছিলেন। এবার ভোটে জিতে তিনি দ্বিতীয় চমক দেখালেন।
বুধবার অনুষ্ঠিত সিসিক নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। সিকের ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৪৮ হাজার ১৪৪ ভোট।
দলীয় মনোনয়ন পাওয়া আনোয়ারুজ্জামান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একাদশ সংসদ নির্বাচনের আগে তিনি সিলেটের রাজনীতিতে সক্রিয় হন। সেসময় বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন পেলে নির্বাচন করবেন বলেও ঘোষণা দেন আনোয়ারুজ্জামান। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore