Monday 24 August, 2026

For Advertisement

বোয়ালিয়া যুবলীগের সভাপতির বাড়ীতে হামলা গুলিবর্ষণ

14 June, 2023 11:42:36

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জামির হোসেন’র বাড়ীতে হামলা ও গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাফর ও তার লোক জনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জামির হোসেন বলেন, আমরা একদিন আগে কালুখালীর চাদপুরে একটি শান্তি সমাবেশ করেছিলাম যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে সেই সমাবেশের জের ধরে মিজানুর রহমান মজনুর নির্দেশে জাফর মেম্বার ও তার ছেলে এবং প্রায় ৩০/৩৫ জন মোটর সাইকেলে এসে আমার বাড়ী ঘরে হামলা করে তারা একাধিক গুলি বর্ষণ করে পুলিশ গুলির আলামত পেয়েছে, আমার ঘরের কয়েকটি স্থানে তারা গুলি করে।

এ ঘটনায় আমার এলাকার মানুষ ছুটে আসলে ওই সন্ত্রাসী জাফর ও তার লোকজন পালিয়ে যায় এবং যাওয়ার সময় ৩টি মটর সাইকেল ফেলে রেখে যায় এবং একটি মুঠো ফোন ফেলে গিয়ে গেছে সেই ফোনে বারবার ফোন করা হচ্ছে এবং ফোনেও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রকাশ্যে হামলার সময় জাফর মেম্বার বলেছে জামিরকে গুলি কর এটা অনেকেই শুনেছেন। আমি এ ঘটনার বিচার চাই, আমার অপরাধ একটাই আমি রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ও আশিক মাহমুদ মিতুল হাকিমের রাজনিতি করি আমি কোন চামচার চামচামি করি না এ জন্যই আমার উপর হামলা।

কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সোহেল আলী মোল্লা, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপনসহ নেতা কর্মীরা রাতেই জামির হোসেন’র বাড়ীতে যান এবং এ ঘটনার ত্বীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী জানান।

স্থানীয়রা বলেন- এটা অকৃত হামলা পরিকল্পিত ভাবে জামির মেম্বারকে মেরে ফেলার উদ্দ্যেশেই তারা এ হামলা করেছে এলাকাবাসি দ্রুত ছুটে আসায় সে প্রাণে বেচে গেছে আমরা এ ঘটনার সঠিক বিচার দাবী করি। জামিররের স্ত্রী রিক্তা খাতুন বলেন আমি নিজে শুনেছি আমার স্বামীর নাম ধরে বলছে জামিরকে গুলি কর। আমার স্বামী ও আমার পরিবারের নিরাপত্তা নেই।

কালুখালী থানার এস আই মোঃ হাসানুল বলেন ঘটনাটি শুনার সাথে সাথে আমরা রাতেই কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করি এবং সেখান থেকে ৩ মোটর সাইকেল একটি মোবাইল ফোনসহ অনান্য আলামত সংগ্রহ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore