Saturday 24 October, 2026

For Advertisement

মেয়ের জামাইয়ের দায়ের কোপে শ্বশুর খুন, আটক ২

16 April, 2023 12:23:34

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মেয়ের জামাতার দায়ের কোপে শশুর মকবুল আলী খুন হয়েছেন। খুনি জামাতা সেলিম উদ্দিন পেশায় সিএনজি চালক ও উপজেলার ইউনিয়নের সাউদপুরে গ্রামের বাড়ি কিন্তু একেই উপজেলার ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়াটে বাসায়।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে শশুর মকবুল আলীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। খুনের ঘটনায় এলাকার লোকজন খুনি সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা শশুর মকবুল আলীকে মেয়ের জামাতা সেলিম উদ্দিন ধারণ বাজার সংলগ্ন ভাড়াটে বাসায় আসার জন্য খবর দেয়। খবর পেয়ে রাতে বাসায় যায়। এরপর পারিবারিক বিষয় নিয়ে শশুরের সাথে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দা’ দিয়ে কুপিয়ে মকবুল আলীকে কোপাতে থাকে সেলিম। এতে মকবুল আলী গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত্যু হয় ঘোষণা করে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ, মকবুল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত কররে জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

দু’জন আটকের বিষয় নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক। তিনি বলেন, আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore