Friday 1 May, 2026

For Advertisement

সিলেটের মেয়র আরিফের বাসভবনে আগুন

12 April, 2023 11:50:26

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে সিলেট নগরের কুমারপাড়াস্থ বাসভবনে মেয়রের শয়নকক্ষের পাশের কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কক্ষে থাকা বেশ কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।

সিলেট সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা আবদুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে মেয়রের শয়নকক্ষের পাশের কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিক সিলেট তালতলাস্থ দমকল বাহিনীকে জানালে তারা রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।

সিলেট তালতলাস্থ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore