- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
বার্মিজ গরু জব্দ করতে গিয়ে হামলার শিকার বিজিবি সদস্যরা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়িতে বার্মিজ গরু জব্দ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিজিবি সদস্যরা। পরে ৬টি বার্মিজ গরুসহ ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চাকমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৪ বিজিবির পক্ষ থেকে জেসিও রেজাউল করিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় দুটি মামলা দায়ের করেন।
এদিকে গ্রেফতারকৃত চারজনকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন- কানতুমং তংচঙ্গ্যা (৪০), চুতিঅং তংচঙ্গ্যা (৩৬), সুমং তংচঙ্গ্যা (২৮) ও রইশসা তংচঙ্গ্যা (৬০)।
এর আগে শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চাকমাপাড়ায় সরকারি শুষ্ক ফাঁকি দিয়ে বার্মিজ গরু পাচারের খবর পেয়ে অভিযানে চালায় বিজিবি। এ সময় ওই এলাকার গরু পাচারকারীসহ অজ্ঞাত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাজাহান জানান, হামলার ঘটনায় দুটি মামলা করেছে বিজিবি। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের আটকে অভিযান চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: