- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
আওয়ামী লীগ-বিএনপি রণক্ষেত্র, যুবদল নেতাসহ আহত ১০
নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে বিএনপির ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এতে দু’পক্ষের ধাওয়া পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় নাটোর শহর। শনিবার (১ এপ্রিল) দুপুরের দিকে শহরের আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়া ও মারপিটের ঘটনা ঘটে। কাফুরিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ ও আওয়ামী লীগের দুইজন নেতা আহত হয়েছেন। এছাড়াও বিএনপির ৭ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখছিলেন। এ সময় আলাইপুর উপশহর মাঠে আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশে যাচ্ছিল সরকার দলীয় নেতা-কর্মীরা। দুলুর বক্তব্য চলাকালে সরকার দলীয় নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে মারপিট ও ইটের আঘাতে যুবদলের এক কর্মীসহ আওয়ামী লীগের দু’জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বিএনপির অবস্থান কর্মসূচিতে চলাকালে উভয়পক্ষের মধ্য ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: