For Advertisement
নওগাঁর সাবেক এমপি সামসুল আলম আর নেই
নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার দেলুয়াবাড়ি (মুঠাপাড়া) গ্রামের মৃত ছবের আলী প্রামাণিকের ছেলে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সামসুল আলম প্রামাণিকের হঠাৎ বুক ও পেটে ব্যথা শুরু হলে সোমবার রাত ২টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান। দুপুর ৩টা এবং বিকেল সাড়ে ৪টায় জানাজা নামাজে শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ সহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই আমরা ভাল নেতাকে হারালাম।
মান্দা থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ব্রহানী সুলতান গামা বলেন, সামসুল আলম প্রামাণিক মান্দায় বিএনপি থেকে টানা তিনবার এমপি ছিলেন। জনপ্রতিনিধি থাকাকালীন তিনি সামাজিকক্ষেত্রে অবদান রেখেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore