Saturday 2 May, 2026

For Advertisement

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাতে চলবে ফেরি

15 April, 2021 7:37:55

চলমান লকডাউনের প্রথম দিন গতকাল বুধবার সকাল ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকল ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি। এতে দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকামুখী বিভিন্ন পণ্যবোঝাই তিন শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে ঘাটে আটকে থাকা পণ্যবোঝাই ওই গাড়িগুলো বুধবার রাতের মধ্যে ফেরিপার করা হয়।

এদিকে লকডাউনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চসার্ভিস বন্ধ রয়েছে। এতে গাড়ি ও যাত্রীশূণ্য হয়ে দৌলতদিয়া ঘাট অনেকটা ‘ফাকা গড়ের মাঠ’ অবস্থা বিরাজ করছে। এলাকার মহাসড়কসহ ঘাটের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান নিয়ে বিশেষ নজরদারি করছে পুলিশ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত নিয়মিত টহল দিতে দেখা যায়।

বিআইডাব্লিউটিসির উপ-মহাব্যাবস্থাপক মো. জিল্লুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ভয়াবহ করোনাভাইরাস বিস্তার রোধে সর্বাত্মক লকডাউন ঘোষণা করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র লাশ ও রোগীবাহী এ্যাম্বুলেন্স বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপার করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশা অনুয়ায়ী প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক ফেরিপারাপার অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ফেরিতে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সকল যাত্রী পারাপার বন্ধ থাকবে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore