Saturday 17 October, 2026

For Advertisement

পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড়

11 April, 2021 11:05:12

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এক সপ্তাহের লকডাউন বা বিধিনিষেধের শেষ দিনেও চলছে ফেরি। গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছে সাধারণ যাত্রী। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় বিভিন্ন মাধ্যমে এ ঘাটে বাড়ছে ঘরে ফেরা মানুষের ভিড়। কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ও এর আশপাশের জেলা শহরগুলো ছাড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ এপ্রিল) ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পার হওয়া মানুষ ভিড় বাড়ছে। সেই সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে ঘাট এলাকায় নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ছোট ও মাঝারি যানবাহনে চড়ে পাটুরিয়া ঘাটে এসে জড়ো হচ্ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের খবরে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে বাড়ছে ঘরে ফেরা মানুষের ভিড়।

ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।

শোয়েব নামের একজন যাত্রী বলেন, পাটুরিয়া ঘাটে মানুষের ভিড় তো আছেই মানুষ ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে। এখন অনিচ্ছা থাকলেও আমাকে এভাবেই পার হতে হবে। ঘাটে ছোট যানবাহনের দীর্ঘ লাইন তাই দাঁড়িয়ে আছি। কিছুই করার নেই।

ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, ঘাটে যানবাহন থাকলেই আমরা পার করছি। এখন বেশি রয়েছে ট্রাক, ছোট যানবাহন। স্বাস্থ্যবিধি নিয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore