Tuesday 27 October, 2026

For Advertisement

২০০ টাকার জন্য ঘরে ঢুকে বন্ধুকে গলা কেটে হত্যা

10 April, 2021 7:37:12

সাতক্ষীরা শহরে ঘরে ঢুকে বন্ধুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে সালাউদ্দিন (১৪) নামে এক কিশোরকে। গাঁজা কেনার জন্য দেয়া ২০০ টাকার জন্য বন্ধুকে খুন করেছে বলে স্বীকার করেছে ঘাতক সাগর হোসেন (১৪)।

শনিবার দুপুর দেড়টার দিকে শহরতলির কাশেমপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন জামতলা কাশেমপুর মালিপাড়ার শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে। আত্মস্বীকৃত হত্যাকারী সাগর হোসেন সাতক্ষীরা সিটি কলেজ এলাকার শহিদুল ইসলামের ছেলে।

বাড়ির লোকজনের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু সালাউদ্দিন আহমেদের ঘরে ঢোকে। একপর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। পুলিশ এ ঘটনায় সাগরকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য নিহত সালাউদ্দিনের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, আত্মস্বীকৃত ঘাতক সাগর হোসেনকে শনিবার বিকালে শহরের পলাশপোলের সরকারি গোরস্থানের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে।

তার স্বীকারোক্তি অনুযায়ী শহরতলির লাবসা বাইপাসের কাছে একটি গ্যারেজ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়েছে। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার রাত ৩টায় সে তাকে হত্যা করে।

জবানবন্দির সূত্র ধরে তিনি আরও বলেন, বন্ধু সাগর হোসেন সালাউদ্দিনের কাছে গাঁজা কেনার জন্য ২০০ টাকা দিয়েছিল। কিন্তু সালাউদ্দিন গাঁজা কিংবা টাকা কোনোটাই ফেরত না দেওয়ায় সে তাকে খুন করেছে বলে জানিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore