For Advertisement
সৈকতে ফের ভেসে এল ৪২ ফুটের মৃত তিমি
কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি পয়েন্টে আবারও ভেসে উঠল বিশালাকার একটি মৃত তিমি।
শনিবার সকালে মরা-পচা তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তিমিটি আনুমানিক সাত বছর বয়সী এবং ৪২ ফুট দীর্ঘ পাঁচ ফুট প্রস্থ হবে বলে ধারণা স্থানীয় জেলেদের।
স্থানীয়রা জানান, লকডাউনের কারণে সাগরে মাছধরার ট্রলার বন্ধ। তাই তিমিগুলো সহজেই তীরে ভেসে এসেছে।
অনেকে বলছেন, বাংলাদেশের জলসীমায় সচরাচর এতো বিশালাকার তিমির দেখা মেলে না। শান্ত সাগরে কীভাবে পরপর মৃত তিমি তীরে ভেসে এলো এটির আসল রহস্য বিশেষজ্ঞরাই বের করতে পারবেন।
এদিকে, সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ঘটনাস্থলে ছুটে গেছেন স্থানীয় লোকজনসহ উৎসুক জনতা।
এসময় এক নজর বিশাল আকারের মৃত তিমিটি দেখতে শুক্রবারের মতো শনিবারও ফের ভিড় করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা।
সবার মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। অনেকে তিমির পাশে ঘেঁষে ছবি তুলছেন। লাইভ করছেন গণমাধ্যমকর্মীরা।
এদিকে প্রত্যক্ষদর্শীদের মতামত, বঙ্গোপসাগরে জেলেদের হত্যার শিকার হচ্ছে এই বিশাল আকারের তিমি।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভস্থ হিমছড়ি পয়েন্টে শুক্রবার ভেসে আসা বিশাল আকারের মৃত তিমিটি কয়েক টুকরো করে মাটিতে পুঁতে ফেলা হয়। এই কাজটি সম্পন্ন করেন কক্সবাজার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore