Saturday 24 October, 2026
For Advertisement
দিনাজপুরে ভটভটি-মটর সাইকেল সংঘর্ষে আরোহী নিহত
11 February, 2022 7:32:14
দিনাজপুর ঠাকুরগাঁও সড়কে গোপালগঞ্জ নামক স্থানে ভটভটির সাথে মটর সাইকেল সংঘর্ষে মটর সাইকেল আরোহীর ঘটনা স্থলে মৃত্যু হয়েছে। অপর আরোহী আহত।
আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কোতয়ালী থানার অতিরিক্ত উপ পরিদর্শক অমল চন্দ্র রায় বলেন, নিহত মোটর সাইকেল আরোহী সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের নন্দইড় গ্রামের দুখু রায়ের ছেলে দয়াল রায় (২২), আহত অপর আরোহী হলেন শান্তি শান্ত রায়ের ছেলে প্রসেনজিত রায়। তারা দু’জনেই সাহা অটো রাইস মিলে কাজ করতেন। মিলে কাজ সেরে তারা বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হোন।
তিনি জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি (ইউডি) মামলা দায়ের হয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore