Thursday 29 October, 2026

For Advertisement

বান্দরবানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

23 November, 2021 8:45:34

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে উথোয়াইনু মারমা (৪২) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার স্ত্রীসহ দুইজন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় হামলা চালালে এ ঘটনা ঘটে।

উথোয়াইনু মারমা তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।

এ ঘটনায় আহত তার স্ত্রী উনুচিং মারমা (৩৬) ও অপর এক প্রতিবেশীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় উথোয়াইনু মারমাসহ বেশ কয়েকজন তার বাসায় বসে খাওয়া দাওয়া করছিলেন। এ সময় সেখানে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে উথোয়ানু মারমা ঘটনাস্থলেই মারা যান এবং গুলিবিদ্ধ হন তার স্ত্রী ও এক প্রতিবেশী।

ঘটনার পরপরই সশস্ত্র সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এ তথ্য নিশ্চিত করে জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী উথোয়াইনু মারমার বাসা ঘেরাও করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল রওনা দিয়েছে, তারা ফেরত এলে বিস্তারিত জানা যাবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore