Monday 16 March, 2026

For Advertisement

শিমুলিয়া ঘাটে লঞ্চের ধাক্কায় লঞ্চের স্টাফ নিহত

26 August, 2021 8:16:54

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের শিমুলিয়া ঘাটে লঞ্চের ধাক্কায় এমভি মায়ের দোয়া নামের লঞ্চের লস্কর আবু তাহের জাহিদ (২৮) নামের এক স্টাফ ঘটনা স্থলেই নিহত হয়েছে। মাওয়া নৌ-পুলিশের ইনর্চাজ আবু তাহের মিয়া জানান, অর্পন নামে যাত্রীবাহী একটি লঞ্চ শিমুলয়াঘাটের টার্মিনালে নোঙরের চেষ্টাকালে দুই লঞ্চের ভিতর দিয়ে প্রবেশ করছিল।

মায়ের দোয়া লঞ্চের স্টাফ মো. জাহিদ অর্পন লঞ্চটিকে ভিতরে প্রবেশ করাতে চেষ্টা করছিল। এসময় লঞ্চের সামনে অংশ দ্বারা তার বুকে আঘাত লাগলে তার মৃত্যু হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে মরদেহ আছে। দুর্ঘটনার নিহতের ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore