Saturday 24 October, 2026

For Advertisement

দিনাজপুরে বজ্রপাতে ৪ শিশুসহ ৭ জনের করুণ মৃত্যু

23 August, 2021 6:16:06

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ শিশু এবং মাছ ধরার সময় ৩ জন সহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু। বজ্রপাতে জেলায় একই দিনে পৃথক ৭ জনের মৃত্যুও ঘটনায় দু’টি উপজেলায় নিহতদের পরিবাওে শোকের মাতম বইছে। নেমে এসেছে শোকের ছায়া। ৪ শিশু নিহতের ঘটনাটি ঘটেছে,আজ সোমবার (২৩ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের মাঠে।

অপর ঘটনাটি ঘটেছে, একই সময়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুবদেবপুর পীরপাড়া গ্রামে। এসময় পুকুরে মাছ ধরছিলো তারা। ঘটনাস্থলেই বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়। নিহত ৩ জনের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। বজ্রপাতে ৩ জনের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন,চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার। অন্যদিকে বজ্রপাতে চার শিশু’র মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে,দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন।ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ৪ শিশু’র প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত দুই শিশুর প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন,দিনাজপুর সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ। আহত দুই শিশু দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বজ্রপাতে জেলায় একই দিনে পৃথক ৭ জনের মৃত্যুও ঘটনায় দু’টি উপজেলায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে। নেমে এসেছে শোকের ছায়া।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore