Friday 20 November, 2026

For Advertisement

সুনামগঞ্জের সাবেক এমপি মানিক গ্রেপ্তার

8 October, 2024 11:16:21

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore