Thursday 25 June, 2026
For Advertisement
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি
1 September, 2024 6:18:31
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় দুই প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে রোববার এ তথ্য জানানো হয়েছে।
শনিবার রাতে হাসপাতালটিতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রোববার ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ঢামেক নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। দুপুরে প্রশাসনিক ব্লকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন দিলে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরইমধ্যে খবর এলো চিকিৎসকদের নিরাপত্তায় ঢামেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore