Sunday 16 August, 2026

For Advertisement

গুলশানে পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত

9 June, 2024 11:05:41

রাজধানীর গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে মনিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করা হয়েছে। জাপান দূতাবাসের এক চালকও গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কাউসার নামে আরেক পুলিশ কনস্টেবলকে গুলশান থানা হেফাজতে নিয়েছে। শনিবার (৮ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। কনস্টেবল মনিরুল ও কাউসার দুজনই ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে’ কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ গাড়িচালকের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম গণমাধ্যমকে বলেন, শনিবার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসারের এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল নিহত হন। এছাড়া জাপান দূতাবাসের একজন গাড়িচালক (সিভিল স্টাফ) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিফাত রহমান আরও বলেন, কনস্টেবল কাউসারকে নিরস্ত্র করে গুলশান থানায় নেওয়া হয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানাতে পারেননি তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore