Friday 20 November, 2026

For Advertisement

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি

11 May, 2024 10:35:13

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। সকাল সাতটার পর থেকে ২ ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ উমর ফারুক শনিবার সকালে ঢাকা টাইমসকে বলেন, আজ সকাল সাতটার পর থেকেই বৃষ্টি শুরু হয়। ঢাকাসহ টাঙ্গাইল এবং বগুড়ায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে; ৮৭ মিলিমিটার। এছাড়া টাঙ্গাইলে ৪৯ মিলিমিটার এবং বগুড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত শেষ হয়েছে ৯টা ১৫ মিনিটের দিকে।

এদিকে সকাল সকাল বৃষ্টিতে ভোগান্তি পড়তে হয়েছে স্কুলগামী শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীদের। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে ভিজে যান অনেকেই। অনেক সড়কে পানি জমে হাঁটার পথ বন্ধ হয়ে যায়। পরে অবশ্য দ্রুতই পানি নেমে যায়।

তবে এপ্রিলের টানা তাপপ্রবাহের পর মে মাসের শুরুর দিকেই বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে বিপর্যস্ত জনজীবনে।

দেশে টানা দীর্ঘ তাপপ্রবাহ এবং মাসজুড়ে বৃষ্টি না হওয়াকে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া হিসেবে দেখছেন আবহাওয়াবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞরা।

আবহাওয়া বিশেষজ্ঞারা জানিয়েছেন, এছাড়াও চলতি বছরের বর্ষা মৌসুমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশি মাত্রায় বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। অতি বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতিরও অবনতি হতে পারে। ফলে রেকর্ড তাপপ্রবাহের পর শঙ্কা জাগাচ্ছে আসন্ন বন্যা পরিস্থিতি। সেই বন্যা পরিস্থিতি সামাল দেওয়াকে চলতি বছরের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আবহাওয়াসংশ্লিষ্টরা। তবে অতি বৃষ্টিপাতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ফলে আগামী তিন মাসে অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা কম।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore