Sunday 16 August, 2026

For Advertisement

মুগদায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত

26 April, 2024 6:50:02

রাজধানীর উত্তর মুগদায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মো. মাহিন নামে এক কিশোর নিহত হয়েছে। সে মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুগদা মদিনা বাগে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার মো. মাসুম আহমেদের ছেলে। মুগদায় মামা-ভাগ্নে গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

জানা যায়, হেঁটে যাওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore