For Advertisement
মহাখালীতে আগুন, এক নারীর মৃত্যু
রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তবে আগুনে নয় আতঙ্কে দড়ি বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত হাসনা হেনা ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বিষয়টি ঢাকা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। এর কিছুক্ষণ পর থেকেই আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পর্যায়ক্রমে আর বেশ কিছু ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।
এছাড়া সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। শেষ খবর পর্যন্ত (রাত পৌনে ৯টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। ওই ভবন থেকে মোট ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore