Thursday 29 October, 2026
For Advertisement
রাজধানীতে সাতসকালে আগুনে পুড়ে ছাই এসি বাস
31 August, 2023 12:08:04
রাজধানীর আগারগাঁওয়ে একটি এসি বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। বাসে চালক ও হেলপার ছাড় আর কেউ ছিল না। এ কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাসের চালক জানিয়েছেন, টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার হয়ে থাকে। আগারগাঁও সিগনালে বাসে ধোঁয়া দেখতে পাই। ইঞ্জিনের ঢাকনা খুললে সেখানে আগুন জ্বলতে দেখি। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore