Wednesday 24 June, 2026

For Advertisement

সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

16 August, 2023 10:20:01

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানকে হত্যার হুমকি দাতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ঝিনাইদহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

জীবননাশের অভিযোগ তুলে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছিলেন ওই চিকিৎসক।

এদিকে বুধবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক মোস্তাফা জামানকে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে ঝিনাইদহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে র‌্যাবের গাড়িতে ঢাকায় আনা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore