Friday 20 November, 2026

For Advertisement

রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

21 July, 2023 10:46:00

রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলবাগ জোয়ারদার লেনে বাসার পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেলের স্বজনরা জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনো পদে ছিলেন না।

তিনি এলাকায় ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি। তার বাবার নাম শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের নিজেদের বাড়ি রয়েছে। তার স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।

নিহতের ভগ্নিপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, গতকাল রাতে রাজারবাগ এলাকা থেকে জোয়ারদার লেনে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে বাসার অদূরে ৪-৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে, পরে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম জানান, তার সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশটি মর্গে রাখা হয়েছে। খুব দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore