Thursday 25 June, 2026

For Advertisement

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: ৩ লাশ উদ্ধার

17 July, 2023 10:36:11

রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ ওয়াটার বাসটি ডুবে যায়। এখন পর্যন্ত ওয়াটার বাসের ৩ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ডুবে যাওয়ার ২ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে ৩টি লাশ উদ্ধারের কথা জানান সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ।

তিনি বলেন, তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন বলে নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস জানিয়েছিলেন।

তবে যাত্রীদের অধিকাংশই সাঁতরে কূলে উঠতে পেরেছিল বলে জানান এসআই মারুফ।

দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সাভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাহিনীর সদরঘাট নৌ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজারের একটি ইউনিট ডুবুরিসহ কাজ করছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore