Saturday 2 May, 2026
For Advertisement
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
28 May, 2023 1:43:38
রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসার বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ দুপুর ১২টার দিকে আদাবরের ওই ৮তলা ভবনটির বেইজমেন্টে আগুন লাগার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore