Thursday 27 August, 2026

For Advertisement

ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মেয়র তাপস

5 April, 2023 3:13:31

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন গোড়ান খেলার মাঠের উন্নয়ন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আজকে কথা হয়েছে, উনিও বলেছেন যে এ ঘটনার ক্ষতির পরিমাণ নির্ণয় করার হবে। তারপরই সব ক্ষুদ্র বিনিয়োগকারীদের পর্যাপ্ত পরিমাণের অনুদান দেওয়া হবে। যাতে করে তারা ঘুরে দাঁড়াতে পারেন। তারা যেন ব্যবসায় আবার নামতে পারেন।

তিনি বলেন, কোন জায়গায় দুর্যোগ হলে প্রথম যে কাজ সেটা হচ্ছে উদ্ধার। যেটা গতকালই আমরা করতে পেরেছি। এখন আমরা পরিপূর্ণভাবে মানবিক দিক বিবেচনা করে সব ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের পাশে থাকবো।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore