For Advertisement
মুগদায় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে চালকের সহকারী নিহত
রাজধানীর মুগদায় ট্রাকের সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে সাদ্দাম সরদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ট্রাক চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় মো. হিমেল নামে একজন আহত হন।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মুগদার একটি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর জানান, মুগদার দেশ সিএনজি পাম্প স্টেশনে ভোর পাঁচটার দিকে ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। আহত অবস্থায় তাদের প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় সাদ্দামকে ঢামেক নিয়ে আসলে পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি। আহত হিমেলকে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore